শিক্ষক সমিতির নির্বাচন ২৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন।
নির্বাচনে প্রতিবারের মতো আওয়ামী ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন হলুদ দল এবং বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের অংশগ্রহণের কথা রয়েছে।
অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি আজ (শনিবার) এ বিষয়ে একটি চিঠি পেয়েছি।
গত বৃহস্পতিবার শিক্ষক সমিতির এক সভায় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়। আমি কয়েক দিনের মধ্যে সভা ডেকে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’