শিক্ষক সমিতির নির্বাচন ২৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২৮ মে অনুষ্ঠিত হবে। গতকাল রোববার কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক কাজী আখতার হোসেনকে রিটার্নিং কর্মকর্তা করে মোট তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর আগে তিন দফায় শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় শিক্ষক সমিতির কার্যালয়ে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ২৮ মে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে তারিখ নির্ধারণের পাশাপাশি নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।