ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩ ফেব্রুয়াির অনুষ্ঠিত হবে৷ প্রার্থী ও প্যানেলের চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এক বছরের জন্য ১৫ সদস্যের কমিটির নির্বাচনের জন্য আওয়ামী লীগ–সমর্থিত বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শাপলা ফোরামের সমন্বয়ে একটি এবং বিএনপি–সমর্থিত জিয়া পরিষদ ও জামায়াত–সমর্থিত িগ্রন ফোরাম আরেকটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে৷
প্রথম প্যানেলে বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী সভাপতি পদে ও ইংরেিজ বিভাগের অধ্যাপক রাশিদ আসকারী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ অপর প্যানেল থেকে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান সভাপতি ও দাওয়াহ বিভাগের অধ্যাপক ইকবাল হোসাইন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করবেন৷
রাশিদ আসকারী প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন আমাদের প্রগতিশীল শক্তির মধ্যকার অনৈক্য ছিল অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তবে প্রগতিশীল শিক্ষকের ঐক্যবদ্ধভাবে এবারের নির্বাচনে অংশ নেওয়ায় পূর্ণ প্যানেলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী৷’
ইকবাল হোসাইন বলেন, ‘আসন³নির্বাচনে প্রতিবারের মতো এবারও আমরা একই প্যানেলের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করছি। এ নির্বাচনে সবার সহযোগিতা নিয়েই আমরা প্যানেলসহ জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।’নির্বাচনে মোট ৩৫৬ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশনার মো. সোলাইমান জানান।