প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ হবে। গত বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ গফুর। শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদ রয়েছে।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩ ডিসেম্বর আর মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১৮ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।