শিক্ষক সমিতির নির্বাচন ৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৮ মার্চ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ২২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম প্যানেলে সভাপতি পদে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ছোলায়মান আলী ফকির এবং সাধারণ সম্পাদক পদে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. সাইদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল প্যানেলে সভাপতি পদে মাৎস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. ইদ্রিস মিয়া এবং সাধারণ সম্পাদক পদে পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল হাশেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।