শিক্ষক সমিতির নির্বাচনে আ.লীগপন্থী প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল প্যানেল জয়লাভ করেছে। শিক্ষক সমিতির নয়টি পদের মধ্যে ছয়টি পদেই নীল প্যানেল জয়ী হয়েছে। প্রগতিশীল শিক্ষক সমাজের সাদা প্যানেল দুটি পদে জয়লাভ করেছে।তবে উভয় দলের সভাপতি পদে সমানসংখ্যক ভোট পড়ায় সভাপতির পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির নির্বাচন কমিশনার অধ্যাপক ফয়জুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯০ জন ভোটারের্রমধ্যে ৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এবারের শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা অংশ নেননি।