শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষক-সমর্থিত ‘হলুদ দল’ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। ১১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন তাঁরা। গতকাল সোমবার সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। হলুদ প্যানেলের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। হলুদ প্যানেল ভেঙে এর আরেকটি অংশ পৃথক প্যানেলে নির্বাচন করে। সভাপতি পদে মো. আলী আশরাফ, সহসভাপতি পদে মোহাম্মদ আবুল মনছুর, কোষাধ্যক্ষ পদে সুকান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পদে মো. সেকান্দর চৌধুরী ও যুগ্ম সম্পাদক পদে রেজাউল করিম বিজয়ী হন।কার্যনির্বাহী পরিষদের ছয়টি সদস্য পদে আবুল বশর মোহাম্মদ আবু নোমান, কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, কুন্তল বড়ুয়া, নাজনীন নাহার ইসলাম, মোহাম্মদ নাসিম হাসান ও মো. সাহিদুর রহমান জয়ী হন। নির্বাচনে ৭৯৩ জন ভোটারের মধ্যে ৬৯২ জন ভোট দেন।