কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সভাপতি, সহসভাপতির দুটি পদ ও সাধারণ সম্পাদক পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫৯ জন ভোটারের মধ্যে ১১১ জন ভোট দেন। এর আগে ৮ ডিসেম্বর সমিতির ১১টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন শিক্ষক নির্বাচিত হন। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল পরাজিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নীল দলের প্রার্থী নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আইনুল হক, সহসভাপতি পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান খান ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মিহির লাল ভৌমিক এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জয়ী হন।
আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন মাহমুদুল হাছান, জিয়া উদ্দিন, মুহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ শফি উল্যাহ, মেহেদী হাসান, নাহিদুল ইসলাম, এমদাদুল হক, হাসান হাফিজুর রহমান, খলিলুর রহমান, পার্থ চক্রবর্তী ও জান্নাতুল ফেরদৌস।