রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থক বলে পরিচিত নীল দল ১১টি পদের মধ্যে ১০টিতে জয়ী হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক অলোক কুমার পাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন।গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপি-সমর্থক বলে পরিচিত সাদা দল থেকে একমাত্র অধ্যাপক রফিকুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন। নীল দলের অন্য নির্বাচিত প্রার্থীরা হলেন: সহসভাপতি পদে অধ্যাপক মো. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক নূরজাহান বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন। ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন: মো. সেকেন্দার আলী, কামাল উদ্দিন আহম্মদ, মো. নজরুল ইসলাম, মো. রহমত উল্লাহ ও কামাল উদ্দিন আহমেদ।কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এক বিবৃতিতে নিরঙ্কুশ বিজয়ের জন্য নীল দলকে অভিনন্দন জানিয়েছে।