শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থীরা বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের নীল দলের মূলধারার (তাহের-মেহেদী প্যানেল) প্রার্থীরা পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৫ জন ভোটারের মধ্যে ১৩৭ জন ভোট দেন। সন্ধ্যা সোয়া ছয়টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম রায়হান উদ্দিন। সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের মধ্যে সব কটিতেই বিপুল ভোটের ব্যবধানে নীল দলের প্রার্থীরা জয়ী হন।
নির্বাচনে সভাপতি পদে মো. আবু তাহের, সহসভাপতি মো. শামিমুল ইসলাম, সহসভাপতি এন এম রবিউল আউয়াল চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, কোষাধ্যক্ষ তারিক হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোকাদ্দেস উল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান, কার্যকরী সদস্য জি এম মনিরুজ্জামান, মোহাম্মদ আইনুল হক, মো. জিয়া উদ্দিন, মো. মঈনুল হাছান, হুমায়ুন কায়সার, মো. সাহেদুর রহমান ও শারমিন সুলতানা বিজয়ী হন। এর মধ্যে মেহেদী হাসান দুবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন।