শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের সংখ্যাগরিষ্ঠতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী দলের সমর্থক শিক্ষকদের নীল দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদেই জয়ী হয়েছে তারা। বিএনপি ও জামায়াত-সমর্থক শিক্ষকদের সাদা দল ছয়টি পদে বিজয়ী হয়েছে। গত নির্বাচনে নীল দল আটটি এবং সাদা দল সাতটি পদে নির্বাচিত হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট এক হাজার ৭৭৯ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৮৮ জন ভোট দেন। বিকেল সাড়ে পাঁচটায় নির্বাচনের পরিচালক অধ্যাপক এ কে ফজলুল হক শাহ ফলা ঘোষণা করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের ফরিদউদ্দীন আহমেদ ৬২৯ ভোট পেয়ে সভাপতি পদে এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের এ এস এম মাকসুদ কামাল ৭১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন।
নীল দলের বিজয়ী অন্যরা হলেন যুগ্ম সম্পাদক পদে ক্রিমিনোলজি বিভাগের মো. জিয়াউর রহমান (৬২২ ভোট), কোষাধ্যক্ষ পদে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম (৭০৬ ভোট), সদস্যপদে অর্থনীতি বিভাগের আবুল বারকাত (৬৭১ ভোট), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আখতারুজ্জামান (৭৫১ ভোট) ও এ কে এম গোলাম রাব্বানী (৬৫৭ ভোট), রসায়ন বিভাগের আফতাব আলী শেখ (৭০৫ ভোট) এবং অণুজীববিজ্ঞান বিভাগের সাবিতা রিজওয়ানা রহমান (৬২৩ ভোট)।
সাদা দলের বিজয়ী শিক্ষকেরা হলেন সহসভাপতি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মো. আখতার হোসেন খান (৬৮১ ভোট), সদস্যপদে কলা অনুষদের ডিন সদরুল আমিন (৭২৭ ভোট) প্রমুখ।