শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে প্রগতিশীল শিক্ষক ফোরামের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রগতিশীল শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বলরাম রায় জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ১১ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচনে মোট ১৫৯ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচিত শিক্ষকেরা হলেন: সভাপতি পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. মিজানুর রহমান, সহসভাপতি উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বিধানচন্দ্র হালদার, সাধারণ সম্পাদক মৎস্য বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আনিস খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম হারুন অর রশিদ এবং কোষাধ্যক্ষ পদে গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোমিনুল ইসলাম। এছাড়া ছয়জন সদস্য নির্বাচিত হন।