শিক্ষক সমিতির নির্বাচনে প্যানেল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ১১টি পদে দুই প্যানেলের মোট ২২ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত বুধবার দুই পক্ষই প্যানেল ঘোষণা করেছে।
আওয়ামী লীগপন্থী শিক্ষকদের ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ প্যানেলে সভাপতি পদে লুৎফুল হাসান, সাধারণ সম্পাদক পদে আবু হাদী নূর আলী খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’ প্যানেলে সভাপতি পদে অধ্যাপক আবুল হাশেম, সাধারণ সম্পাদক পদে হারুণ-অর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।