শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক প্যানেল দুটি সদস্যপদ ছাড়া সব কটি পদে জয়লাভ করেছে। সভাপতি পদে আবুল আহসান চৌধুরী ১৬৪ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে রাসিদ আসকারী ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আ ন ম রেজাউল করিম সহসভাপতি, সাইদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও মামুনুর রহমান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যরা হলেন রুহুল কে এম সালেহ, মোহাম্মদ মনিরুজ্জামান, আনোয়ার হোসেন, আহসান-উল আম্বিয়া, এ এইচ এম আক্তারুল ইসলাম, মাহবুবুল আরফিন, মিজানুর রহমান, তারেক হাসান আল মাহমুদ। অপর দিকে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সদস্যপদে নির্বাচিতরা হলেন ফখরুল ইসলাম ও জাহিদুল ইসলাম। গতকাল সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সোলাইমান হোসেন। নির্বাচনে জয়লাভ করার সংবাদে ক্যাম্পাসে বিজয় মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।