প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে দুই প্যানেল। গতকাল প্রধান নির্বাচন কমিশনার এম এ গফুরের কাছে ১১টি পদের জন্য উভয় প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। ৩১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল দুটি হচ্ছে আওয়ামী লীগ-সমর্থিত হলুদ প্যানেল এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা প্যানেল।সূত্র জানায়, হলুদ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন যথাক্রমে অধ্যাপক বেণু কুমার দে এবং আলী আজগর চৌধুরী। আর সাদা প্যানেলের প্রার্থী হচ্ছেন যথাক্রমে দর্শন বিভাগের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক শেখ বখতিয়ার উদ্দিন।