শিক্ষক সমিতির নির্বাচনে সব পদে হলুদ প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল সব পদে জয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে এ নির্বাচন হয়।নির্বাচনে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মুশফিক আহমেদ সভাপতি এবং সমাজকর্ম বিভাগের ছাদেকুল আরেফিন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিত শিক্ষকেরা হলেন: মদন মোহন দে (সহসভাপতি), হাসান আহমদ (কোষাধ্যক্ষ) ও শাহরিয়ার জামান (যুগ্ম সম্পাদক)। নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন অবায়দুর রহমান প্রামাণিক, নারায়ণ রায়, সৈয়দ মুহম্মদ আলী রেজা, জহুরুল ইসলাম, এম শাহজাহান, ফজলুল করিম, বিশ্বনাথ শিকদার, আবুল কালাম আজাদ, এম নজরুল ইসলাম ও এম ফারুক-উজ-জামান।সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামী লীগ ও বামপন্থী প্রগতিশীল শিক্ষকসমাজ ‘হলুদ’ প্যানেল, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী বিএনপি-জামায়াতের অনুসারী শিক্ষকেরা ‘সাদা’ প্যানেল এবং সাদা প্যানেল থেকে বেরিয়ে যাওয়া বিএনপিপন্থী শিক্ষকদের একাংশ ‘সোনালী’ প্যানেলে নির্বাচনে অংশ নেয়।