শিক্ষক সমিতির নির্বাচনে সমমনা পরিষদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চতুর্থ সাধারণ নির্বাচনে সমমনা শিক্ষক পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।
নির্বাচনে অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ সভাপতি এবং অধ্যাপক রায়হান ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ নুরুল আবছার খান।
গত বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক জুনায়েদ ছিদ্দিকী। কার্যকরী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন: যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক মিয়াজী, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, সদস্য পরিতোষ কুমার বিশ্বাস, মো. মাসুদুজ্জামান, মো. কবিরুল ইসলাম খান, মেহেরুন্নেছা চৌধুরী, জহুরুল ইসলাম ও জাকিয়া সুলতানা।