শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রার্থীরা। মোট ১১টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন সাদা দলের প্রার্থীরা। আওয়ামী লীগ-বামধারার শিক্ষকদের প্যানেল হলুদ দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ছয়টি সদস্যপদের তিনটিতে। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই নির্বাচন হয়। নির্বাচনে মোট ৬০৯ জন শিক্ষকের মধ্যে ৪৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন আজিজুর রহমান।নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে সাদা দলের প্রার্থী সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আবুল কাশেম চৌধুরী (প্রাপ্ত ভোট ২৪৫) জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী হলুদ দলের একই বিভাগের ইফতেখার উদ্দিন চৌধুরী পেয়েছেন ২২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী সাদা দলের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এস এম নছরুল কাদির পান ২৬৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী হলুদ দলের হিসাববিজ্ঞান বিভাগের আহমদ সালাউদ্দিন পান ২০৯ ভোট।