শিক্ষক সমিতির নির্বাচনে সোনালী দলের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ১১টি পদের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সোনালী দল সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ সাতটি এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক ফোরাম যুগ্ম সম্পাদকসহ চারটিতে জয়ী হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোনালী দলের ফজলুল আউয়াল মোল্লা সভাপতি ও হামঞ্চাদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্লাবে মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার আবদুর রহমান সরকার ওই দিন বিকেলে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।