শিক্ষক সমিতির বার্ষিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজবাড়ী সদর উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। শহরের কাজীকান্দা এলাকায় সমিতির নিজস্ব কার্যালয় চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। সমিতির উপজেলা শাখার সভাপতি মানিক বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশিদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ফিরোজ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান, সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।