প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখার প্রধান দায়িত্ব শিক্ষকদের। নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেওয়া এবং দ্রুততম সময়ে ফল প্রকাশ করা তাঁদের অন্যতম দায়িত্ব।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) এসব বলেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের হেলিপ্যাড প্রাঙ্গণে এই সভা হয়।