প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় টানানো শিক্ষক সমিতির চারটি ব্যানার কে বা কারা সরিয়ে ফেলেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, প্রশাসনিক ভবন, অমর একুশের পাদদেশ, পদার্থ ও রসায়ন বিভাগের সামনে টানানো ব্যানার সরিয়ে ফেলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে।
প্রক্টর মোহা. মুজিবুর রহমান বলেন, ‘ব্যানার সরিয়ে ফেলার ব্যাপারে শিক্ষক সমিতি মৌখিক অভিযোগ করেছে। বিষয়টি আমরা দেখছি।’