শিক্ষক সমিতির মানববন্ধন ও সংহতি সমাবেশ ২৩ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে হামলার প্রতিবাদে ২৩ সেপ্টেম্বর বিকেলে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংহতি সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ১৭ সেপ্টেম্বর শিক্ষকবাসে হামলার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অনেকগুলো দাবিদাওয়া উপস্থাপন করে। শিক্ষকদের দাবিগুলো বিবেচনা করে কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে মানববন্ধন ও সংহতি সমাবেশ করার কর্মসূচি চূড়ান্ত হয়।
শিক্ষক সমিতির দেওয়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।