শিক্ষক সমিতির মানববন্ধন ২৩ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে হামলার প্রতিবাদে আগামী ২৩ সেপ্টেম্বর বিকেলে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংহতি সমাবেশ করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে জানান, ১৭ সেপ্টেম্বর শিক্ষক বাসে হামলার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অনেকগুলো দাবি-দাওয়া উপস্থাপন করেন। শিক্ষকদের দাবিগুলো বিবেচনা করে কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে মানববন্ধন ও সংহতি সমাবেশ করার কর্মসূচি চূড়ান্ত হয়।


বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।