শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন সম্পাদক জামাল উদ্দীন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে জয়ী হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক জামাল উদ্দীন।
আজ রোববার সকাল ১০টা থেকে বেলা দু্ইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
সমিতির সহসভাপতি পদে জ্যোর্তিময় বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন ও কোষাধ্যক্ষ নুসরাত জাহান জয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হয়েছেন: রাশেদ মোশাররফ, সঞ্জয় কুমার সরকার, তাজিজুর রহমান, শারমিন আক্তার, সাদেকুর রহমান, মল্লিকা সাহা, সুজন চন্দ্র পাল, অসীম কুমার নন্দী, আনজুমান আরা রজনী ও মাসুম সিকদার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।