শিক্ষক সমিতির সভায় হট্টগোল সিদ্ধান্ত ছাড়াই সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভা হট্টগোলের কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও কার্যক্রম গতকাল বন্ধ ছিল।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় আগের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৪২৭ নম্বর কক্ষে আড়াই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে সভা শুরু হয়। আলোচ্যসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রদের উদ্ধারের দাবিতে শিক্ষকদের কর্মসূচি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের নিরাপত্তা ও প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি।সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী। তিনি নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে কর্মবিরতির ঘোষণা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকেরা একতরফা এ সিদ্ধান্তের প্রতিবাদ করলে হট্টগোল ও শিক্ষকদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়।