শিক্ষক হচ্ছেন নির্যাতিত সেই কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের চাপাতির কোপে আহত আবদুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র এবার বিসিএসে শিক্ষক হয়েছেন। ছবিটি ২০১১ সালে জুলাইয়ে হাইকোর্ট এলাকা থেকে তোলা। ফাইল ছবি।
পুলিশের চাপাতির কোপে আহত আবদুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র এবার বিসিএসে শিক্ষক হয়েছেন। ছবিটি ২০১১ সালে জুলাইয়ে হাইকোর্ট এলাকা থেকে তোলা। ফাইল ছবি।

পুলিশের নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুল কাদের ৩৩তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁকে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সরকারি কর্মকমিশন সুপারিশ করেছে।
কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে গত বছর স্নাতকোত্তর শেষ করেছেন।
আজ বিসিএসের ফল প্রকাশিত হওয়ার পর কাদের প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি খুশি। নতুন উদ্যমে কাজ শুরু করব। পড়াশোনার অনেক সুযোগ পাওয়া যাবে। তবে আমার প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার। আগামীবার আমি আবারও চেষ্টা করব। অতীত স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা করব।’
২০১১ সালের ১৫ জুলাই রাতে হলি ফ্যামিলি স্টাফ কোয়ার্টারে খালার বাসা থেকে হেঁটে হলে ফেরার পথে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে থেকে কাদেরকে আটক করে খিলগাঁও থানার পুলিশ। তাঁকে বেদম মারধর করা হয়। পুলিশ তাঁকেসহ ছয়জনের বিরুদ্ধে পরদিন ৩৯৯/৪০২ এবং অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা করে। তাঁকে আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠান।
এ নিয়ে প্রথম আলোয় ২০১১ সালের ২৭ জুলাই ‘সবাই বলছে ভালো, পুলিশ বলছে ডাকাত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর আদালত, পুলিশসহ সব বিভাগ তত্পর হয়। পরে কাদের মামলা থেকে মুক্তি পান। শাস্তি পান দায়ী পুলিশ কর্মকর্তাও।
কাদের বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তাঁর বাবা মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুর রউফ কুমিল্লার দেবীদ্বারের ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা। তিন ভাই ও তিন বোনের মধ্যে কাদের তৃতীয়।

সবাই বলছে ভালো, পুলিশ বলছে ডাকাত

 বিশ্ববিদ্যালয়ছাত্র কাদেরকে নির্যাতন: তদন্তের নির্দেশ হাইকোর্টের