শিক্ষক হতে চাই: জাকিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকিয়া
জাকিয়া

জাকিয়া তাসনুরের কখনো কখনো ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা করে, আবার কখনো শিক্ষক হতে ইচ্ছা করে। তাই আমরা যখন তাকে জিজ্ঞেস করি, বড় হয়ে কী হতে চাও, তখন সে গভীর চিন্তার মধ্যে পড়ে যায়। গালে হাত দিয়ে খানিকক্ষণ ভেবে উত্তর দেয়, ‘শিক্ষক হতে চাই। হতে চাই ইঞ্জিনিয়ারও।’
সিলেটের ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণী পড়ুয়া এই খুদে মেধাবী এবার এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে সিলেট অঞ্চল থেকে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে। সে ক্লাসের পড়ার ফাঁকে ফাঁকে ছবি আঁকে, কবিতা আবৃত্তি করে, গল্পের বই পড়ে, টিভিতে কার্টুন দেখে আর ছোট ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলে।
 মারুফ ইসলাম