প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে কারমাইকেল কলেজের চার শিক্ষক হত্যা দিবস গতকাল শনিবার পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে তাঁদের ধরে নিয়ে গিয়ে দমদমা বধ্যভূমিতে হত্যা করা হয়। তাঁদের স্মরণে গতকাল সকালে নগরের দমদমা বধ্যভূমিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর সেখানে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানুর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপাধ্যক্ষ আবদুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সম্পাদক সুজন শাহ-ই ফজলুল, অধ্যাপক নারায়ণ কুমার কুণ্ডু, মতিয়ার রহমান প্রমুখ।