শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন, প্রতিবাদ সভা ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি মো. রাশেদ উন নবীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম ও ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান হোসেন। সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে একটি মৌন মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।