শিক্ষক হত্যার বিচার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মহালছড়িতে শিক্ষক মিলন বিকাশ চাকমা হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নানিয়ারচর শাখার সভাপতি মুকুল বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক প্রাজীব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মিলন বিকাশ চাকমা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। বিবৃতিতে মিলন বিকাশের খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। রাঙামাটির নিম্ন কেঙলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন বিকাশ চাকমা গত বুধবার খুন হন।