শিক্ষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক হারুন-অর-রশিদ হত্যা মামলার তদন্তে ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন কলেজের শিক্ষকেরা। গতকাল সোমবার হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীতে সিলেট অঞ্চলের কলেজশিক্ষকদের এক শোক সমাবেশে এই উদ্বেগ প্রকাশ করা হয়। শিক্ষকেরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। একই দাবিতে গতকাল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।উল্লেখ্য, ২০১০ সালের ২১ মার্চ সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান হারুন-অর-রশিদ কলেজ থেকে বাসায় যাওয়ার পথে খুন হন।সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন, খুনিদের বাঁচাতে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।শোক সমাবেশে শিক্ষক হারুন-অর-রশিদের স্ত্রী আফরোজা হারুনের লেখা ‘সিলেটবাসীর উদ্দেশে খোলা চিঠি’ পড়ে শোনানো হয়। চিঠিতে তিনি হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।শোক সমাবেশে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির তহবিল থেকে শিক্ষক হারুনের পরিবারকে পাঁচ লাখ টাকা অর্থসহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়।এদিকে শিক্ষকদের সমাবেশে উত্থাপিত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে নগরের জিন্দাবাজার চৌহাট্টা সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।