শিক্ষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের দরবাড়িয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবিতে মানববন্ধন ও মৌনমিছিল করেছে প্রাথমিক শিক্ষক সমিতি। জেলা শহরের রাজবাড়ি রোডে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে হত্যাকারীদের শাস্তি দাবি করে বক্তব্য দেন নিহত শিক্ষকের ছেলে শওকত হোসেন, কালিয়াকৈর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মজিদ প্রমুখ।১২ অক্টোবর আশুলিয়া থানার বাইদগাঁও এলাকায় শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ওই শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত ওই শিক্ষককে একটি মিথ্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করে। অসুস্থ অবস্থায় তাঁকে আদালত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।