শিক্ষককে এক বছর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার দায়ে ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমির সমর বাগচী নামের এক শিক্ষককে এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে শিক্ষক সমর বাগচী কটূক্তি করার কথা অস্বীকার করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর তারিকুল আলম গতকাল রাতে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেন। পরে ওই শিক্ষককে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।