শিক্ষককে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গতকাল রোববার প্রশ্নপত্র বাইরে নেওয়ার অভিযোগে শিক্ষক দীপঙ্কর চন্দ্র হালদারকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি তাফালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কেন্দ্র সূত্রে জানা গেছে, জ্ঞানপাড়া খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল ইংরেজি পরীক্ষা চলার সময় জানালা দিয়ে এক পরীক্ষার্থীর প্রশ্নপত্র নেন দীপঙ্কর। এ সময় ওই কক্ষে প্রবেশ করেন ইউএনও মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার। ইউএনও ওই পরীক্ষার্থীর প্রশ্নপত্র কোথায় জানতে চাইলে সে বলে যে শিক্ষক নিয়ে গেছেন। পরে দীপঙ্করকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন ইউএনও।