শিক্ষককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বড়শালঘর ইউনিয়নের এম ইউ এ উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার এসএসসি পরীক্ষা চলার সময় পরীক্ষার্থীদের ‘অনৈতিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে’ একটি অতিরিক্ত প্রশ্ন লুকিয়ে রাখায় এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত তাঁকে পরীক্ষার দায়িত্ব থেকেও অব্যাহতি দেন। সাজাপ্রাপ্ত মো. আমজাদ হোসেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ বিষয়ে জানতে চাইলে মো. আমজাদ হোসেন বলেন, ‘আমার ভুল হয়ে গেছে।’