শিক্ষককে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় এক শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ ফেব্রুয়ারি শিক্ষক মামুনুর রশিদকে আদালতে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জানা যায়, ১৭ জানুয়ারি ‘বগুড়ায় পাষণ্ড শিক্ষকের পিটুনিতে রক্তাক্ত ছাত্র’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। শহরতলির নামুজা ভাণ্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।