শিক্ষককে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান শিক্ষকের মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি এনএম উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ সমাবেশ করেছেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও কাছে শিক্ষকদের দেওয়া লিখিত অভিযোগে জানা গেছে, স্কুলের শ্রেণীকক্ষের জন্য সাদা বোর্ড কেনাকে কেন্দ্র করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে প্রধান শিক্ষকের দ্বন্দ্ব হয়। এর জের ধরে গত রোববার কমিটির সদস্য আবদুল মালেক তাঁর দুই সঙ্গীকে নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। তারা প্রধান শিক্ষককে গালিগালাজ করেন এবং এক পর্যায়ে শিক্ষক গোলাম মওলার মাথায় পিস্তল ঠেকিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।