শিক্ষককে পেটালেন ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা দেখার কক্ষে ঢোকার কারণ জিজ্ঞেস করায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার এক শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।গত সোমবার বেলা ১১টায় কাঁঠালিয়া উপজেলা সদরের বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের (বিআরডিবি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।কাঁঠালিয়ার পূর্ব ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহত ওই শিক্ষক নিজামুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ইউএনওর নির্দেশে সোমবার সকালে কয়েকজন শিক্ষকসহ আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা স্থানীয় বিআরডিবি কার্যালয়ের হলরুমে বসে দেখছিলাম। হঠাৎ এক লোক এসে খাতা দেখার কক্ষে ঢুকে সেখানে খাতা দেখার অনুমতি কে দিয়েছেন, তা জানতে চান। তখন আমি বলি, আপনি কে? বিনা অনুমতিতে কেন ভেতরে এসেছেন? এতে তিনি ও তাঁর সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি ও চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেন।’গোলাম কিবরিয়া সিকদার বলেন, ‘খাতা দেখার কক্ষে গিয়ে শিক্ষকদের জিজ্ঞেস করি, আপনারা বিনা অনুমতিতে হলরুম ব্যবহার করছেন। প্রতিদিন নোংরা করে চলে যান। এগুলো পরিষ্কার করবে কে? তখন ওই শিক্ষক আমার সঙ্গে অসৌজন্যমূলক কথা বলেন এবং একপর্যায়ে চেয়ার উঠিয়ে মারতে আসেন। তখন আমার সঙ্গে থাকা লোকজন ওই শিক্ষককে প্রতিরোধ করেন। এতে তিনি সামান্য আহত হয়েছেন।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বলেন, অনুমতি নিয়েই শিক্ষকেরা সেখানে খাতা দেখছিলেন।