শিক্ষককে বরখাস্ত, বিভাগীয় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা থেকে অঙ্ক করে না আনায় ৪৮ শিক্ষার্থীকে ব্লেড ধরিয়ে দিয়ে নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করতে বাধ্য করার ঘটনায় সুনামগঞ্জের সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কর্মচারী বিধিমালা ১৯৮৫ অনুযায়ী বিভাগীয় মামলা হয়েছে।
গতকাল রোববার সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সদর উপজেলার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপা দাসের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে৷
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।’