শিক্ষককে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা মিশন গ্রামে আদিবাসী স্কুলশিক্ষক সেনাস সরেনকে গত সোমবার একদল সন্ত্রাসী রড দিয়ে পিটিয়েছে। আমনুরা মিশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মস্থল কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে ঝিলিম রেলগেটের কাছে তাঁর ওপর হামলা করা হয়। সদর থানার ওসি খন্দকার গোলাম মুর্তুজা বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি।’