শিক্ষককে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশের জোয়ারা মাদ্রাসাকেন্দ্রে এক আলিম পরীক্ষার্থী শিক্ষককে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার পরীক্ষা চলাকালে পরিদর্শক হাছনদণ্ডী মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দীন পরীক্ষার্থী নুরুল কাশেমকে নকলে বাধা দেন। পরে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরোনোর সময় কশেম ওই শিক্ষককে বেধড়ক মারধর করেন।