শিক্ষককে মারধর প্রতিবাদে ক্লাস বন্ধ রেখে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের জের ধরে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানকে মারধর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্লাস বন্ধ রেখে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল শনিবার উপজেলা শহরে মিছিল করে। জানা গেছে, এস এম হায়াতুজ্জামান জয়পুর গ্রামের বাসিন্দা। পৌর নির্বাচনে ওই গ্রামের অপর বাসিন্দা সৈয়দ মশিয়ুর রহমান মেয়র পদপ্রার্থী হয়েছিলেন। হায়াতুজ্জামান প্রার্থী মশিয়ুর রহমানের বিপক্ষে প্রচারণা চালান। এ কারণে ওই গ্রামের বাসিন্দারা জয়পুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তাঁকে মারধর করে। গত ১২ জুন পৌর নির্বাচন হয়। মেয়র পদপ্রার্থী মশিয়ুর রহমান জানান, গত শুক্রবার হায়াতুজ্জামানসহ কয়েকজন জয়পুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভা করছিলেন। এ সময় গ্রামের ছেলেরা তাঁরা কী করছেন তা জানতে চায়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।