শিক্ষককে লাঞ্ছিত করা ব্যক্তিদের শাস্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্কুলশিক্ষক ফারুক আহমেদকে লাঞ্ছিত করা ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকেরা। গতকাল বুধবার বিকেলে শিবগঞ্জ থানার সামনে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে রোববার উপজেলা পরিষদের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করার ঘোষণা দেন তাঁরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন। বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম, শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।