শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা গতকাল রোববার ক্লাস বর্জন করে মঠবাড়িয়া-মিরুখালী সড়ক অবরোধ করেছে। এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল সকালে এ অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, রোববার সকালে মাদ্রাসার সহকারী মৌলভি মাইনুল হোসাইন তাঁর বেতন-ভাতার সরকারি অংশ তুলতে স্বাক্ষর নিতে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলতাফ হোসেনের বাড়িতে যান। আলতাফ হোসেন কাগজে স্বাক্ষর না দেওয়ায় তাঁদের দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তিনি মাইনুল হোসাইনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।মাদ্রাসার সুপার এ কে এম নুরুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি দুই মাস ধরে বাগেরহাটে চিকিৎসাধীন রয়েছেন।আলতাফ হোসেন ওই শিক্ষককে লাঞ্ছিত করার কথা অস্বীকার করে বলেন, ‘সকালে সহকারী মৌলভি মাইনুল তাঁর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বেতন-ভাতা উত্তোলনের সরকারি অংশে স্বাক্ষর নিতে আসেন। আমি রাজি না হওয়ায় তিনি আমাকে মারধর করেন।’