শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী রানী হালদারকে লাঞ্ছিত করার প্রতিবাদে স্থানীয় কয়েকটি শিক্ষক সমিতি সভা করেছে। গতকাল শুক্রবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ সভা হয়। সভায় ওই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত টিকিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিচারের দাবিতে আগামী ১ আগস্ট সকালে মানববন্ধন, সঞ্চারকলিপি পেশ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন। ২১ জুলাই দুপুরে বিদ্যালয়ের কার্যালয়ে গিয়ে মহিউদ্দিন আহমেদ অঞ্জলী রানী হালদারকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।