শিক্ষককে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দিবা শাখার সহকারী শিক্ষক এ কে এম মাহমুদুল আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই শিক্ষক।