শিক্ষকদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া সাতটার দিকে ষষ্ঠ দিনের মতো শিক্ষকেরা এ কর্মসূচি শুরু করেন। গতকালের অবস্থান কর্মসূচি চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আন্দোলনকারী শিক্ষক ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম প্রথম আলোকে বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। এর অংশ হিসেবে আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবন অভিমুখে পদযাত্রা করা হবে। সিলেট প্রতিনিধি|