শিক্ষকদের আন্দোলন স্থগিতের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত রেখে সুষ্ঠুভাবে পাঠদানের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী শিক্ষকদের একাংশের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ আহ্বান জানায়।
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এক পত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের উদ্দেশে ১১টি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। এতে শিক্ষকদের সব ধরনের আন্দোলন কর্মসূচি বন্ধ রেখে শ্রেণি কার্যক্রম চালানো এবং উপাচার্যকে সব পক্ষের শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান জানানো হয়।
আগামী ছয় মাস বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি রেখে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে ওই পত্রে উল্লেখ করা হয়। পত্রটি গতকালই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।