শিক্ষকদের আন্দোলন স্থগিত দায়িত্ব নিলেন এম এ মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগ করার পরও কর্মসূচি প্রত্যাহার করেননি আন্দোলনকারী শিক্ষকেরা। রাষ্ট্রপতি আনোয়ার হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিনকে দায়িত্ব দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন শিক্ষকেরা।
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান। তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে নয়টি দাবি জানিয়ে আজ (গতকাল) থেকে আমরা আন্দোলনের সব কার্যক্রম স্থগিত করছি।’
আন্দোলন প্রত্যাহার না করে স্থগিত করছেন কেন—জানতে চাইলে কামরুল আহসান বলেন, ‘উপাচার্য প্যানেল নির্বাচনের মাধ্যমে নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণ করলে রাষ্ট্রপতির আদেশ বাস্তবায়ন হবে। তখন আমরা আন্দোলন প্রত্যাহার করব। এই দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ, অপসারণকৃত অধ্যাপক শ্যামল কুমার রায়কে জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষের দায়িত্বে পুনর্বহাল, শিক্ষকদের বিরুদ্ধে করা রিট আবেদন প্রত্যাহার, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শিক্ষক সমিতির বাসভবনে বোমা হামলার রহস্য উদ্ঘাটন, নতুন উপাচার্য যোগদান করার আগ পর্যন্ত সব ধরনের নিয়োগ বন্ধ রাখা ও শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার বিচার করা ইত্যাদি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঐক্য ফোরামের আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাধারণ শিক্ষ ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপ মো. আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক এম এ মতিন দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে যোগদানপত্রে স্বাক্ষরের মাধমে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য, হল প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও অন্যরা উপস্থিত ছিলেন।
সাবেক উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগপত্র গ্রহণের পর বুধবার রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ এম এ মতিনকে দায়িত্ব দেন।